সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও, অভিযানের প্রস্তুতি

সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও, অভিযানের প্রস্তুতি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫১

জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব সদরদপ্তরের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ওই টিনশেড বাড়িটি তারা ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

“আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে আমরা ওই বাড়িতে অভিযান চালাব।” বলেন তিনি।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গত শনিবার রাজশাহীতে এক অভিযানে কয়েকজনকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শাহজাদপুরে উকিলপাড়ার ওই বাড়িতে যায় র‌্যাবের একটি দল।

“ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। তখন থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আরও র‌্যাব সদস্য এলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”

ওই বাড়িতে কতজন আছেন, বা তাদের পরিচয় কী- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি। তবে তারা জঙ্গি বলে র‌্যাব কর্মকর্তাদের ধারণা। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading