ইস্টার্ণ ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইস্টার্ণ ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫১

তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ণ ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (১৯নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হয়।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১টাকা ৬২পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯৮পয়সা।

চলতি বছরের ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। গত গত বছর একই সময়ে ছিল ২টাকা ৮৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৮৪পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading