২২ দিনে ‘৫১ শতাংশ’ ইলিশ ডিম ছেড়েছে

২২ দিনে ‘৫১ শতাংশ’ ইলিশ ডিম ছেড়েছে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ২০:০৫

চাঁদপুরে পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ২২ দিনে ৫১ শতাংশের বেশি ইলিশ ডিম ছেড়েছে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক মো. আনিসুর রহমান বলেন, গত ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার সময় ৫১ দশমিক ২ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে বলে তাদের অনুসন্ধানে ধরা পড়েছে।

এই সংখ্যা গত বছরের তুলনায় দুই শতাংশের বেশি জানিয়ে তিনি বলেন, এর ফলে এ বছর নতুন করে আরও প্রায় ৩৭ হাজার ৮০০ কোটি ইলিশের পোনা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আশ্বিনের ভরা পূর্ণিমা ও আমবশ্যাকে কেন্দ্র করে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। এ জন্য ইলিশের প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন উপকূলীয় নদীগুলোকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। সেখানে প্রতিবছর ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ রাখা হয়। আনিসুর রহমান বলেন, সরকারের এই পদক্ষেপে প্রতিবছর ইলিশ উৎপাদন বাড়ছে।

২০১৬ সালে ৪৩ দশমিক ৪৫ শতাংশ, ২০১৭ সালে ৪৬ দশমিক ৪৭ শতাংশ, ২০১৮ সালে ৪৭ দশকি ৭৫ শতাংশ এবং ২০১৯ সালে ৪৮ দশমিক ৯২ শতাংশ বেশি ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading