কাতারে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ বাংলাদেশের ম্যানেজার-ফিজিও

কাতারে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ বাংলাদেশের ম্যানেজার-ফিজিও

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ২০:১০

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে যাওয়া দলের দুজনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার কাতার পৌঁছায় দল।

কাতারের বিমানবন্দরেই খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেওয়া হয়। শুক্রবার (২০ নভেম্বর) আমের ও ফুয়াদের ফল পজিটিভ আসার কথা জানায় বাফুফে। তাদের শনিবার আবারও পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

কাতার রওনা দেওয়ার আগে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করা হয়েছিল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের। ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক ছাড়া বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading