২ কোম্পানির বোর্ড সভা আজ
উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৬
আজ (২১ নভেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিগুলো ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের বোর্ড সভা ২১ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এসএস স্টিল লিমিটেডের বোর্ড সভা ২১ নভেম্বর, বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

