চিনিকল শ্রমিকদের পাঁচ দফা দাবিতে ফটক সমাবেশ

চিনিকল শ্রমিকদের পাঁচ দফা দাবিতে ফটক সমাবেশ

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৪:২০

চিনিকল বিক্রির সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক, কর্মচারী ও আখ চাষিদের পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে শনিবার সকালে ফরিদপুর ও নাটোরে চিনিকলের সামনে সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা।

অবিলম্বে পাওনা পরিশোধ না করা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন ফরিদপুরের শ্রমিকরা।

এছাড়া, চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে সব পাওনা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে রাজপথ-রেলপথ অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন নাটোরের শ্রমিকরা।

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সিনাজুল ইসলাম এবং নাটোরের সমাবেশে শ্রমিক নেতা মিজানুর রহমান, আব্দুর রশিদসহ অন্য নেতরা বক্তব্য দেন।

সম্প্রতি ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের সব চিনিকলকে আধুনিকায়ন করা হবে। এতে করে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশে চিনির কোনো ঘাটতি থাকবে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading