সু চির দলের এমপিকে গুলি করে হত্যা

সু চির দলের এমপিকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫০

মিয়ানমারে শনিবার (২৩ নভেম্বর) শাসকদলের সদ্য নির্বাচিত সংসদ সদস্যক (এমপি) হিতকে ঝাওকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার জের ধরে দেশটিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের উত্তরপ্রান্তে অবস্থিত শান প্রদেশের কিউকম শহরে এক সাংসদকে হত্যা করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে অং সান সু চির দল ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। তবে পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বাড়ির সাথে থাকা নিজের দোকানে বসেছিলেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির স্থানীয় সাংসদ হিতকে ঝাও। সে সময় সেখানে এক দুষ্কৃতী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ঝাও। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই প্রবল উত্তেজনা ছড়িয়ে পরে পুরো এলাকায়। নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কায় বহু জায়গায় কারফিউ শুরু হয়েছে।

মিয়ানমারের শাসকদলের পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা করে একে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading