ব্লক মার্কেটে ৯৬ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৯৬ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৩ নভেম্বর) ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৮২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৬ কোটি ১৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ট্রাস্ট ব্যাংক ১৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন ৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এসিআই, এডিএন টেলিকম, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, জিকিউ বলপেন, আইএফআইসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনালী আঁশ, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading