পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৩ নভেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সোমবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন (রবিবার) থেকে ১২৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। রবিবার লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে। সোমবার ডিএসইতে মোট ৩৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। আজ সিএসইতে ১৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading