সিরাজগঞ্জে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:২০

সিরাজগঞ্জে দুটি ডাকাতি মামলায় দীর্ঘ প্রায় ২২ বছর পর সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেপ্তার হওয়া আসামি নুরুল ইসলাম (৪৫) এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পৃথক দুটি ডাকাতি মামলার ৭ বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলাম ১৯৯৮ সাল থেকে বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন। গত কয়েক বছর ধরে সে বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা গ্রামে নজরুল ইসলাম নামে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকার পর তাকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading