বড় ভাইয়ের আঘাতে নিহত ছোট ভাই

বড় ভাইয়ের আঘাতে নিহত ছোট ভাই

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শাপলা মিয়া (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই শাপলা মিয়ার মৃত্যু হয়। নিহত শাপলা মিয়া ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আপন বড় ভাই আদম আলীর (৫৫) সাথে শাপলা মিয়ার দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢোলভাংগা বাজারের জিয়া টেইলারিং এর সামনে বিষয়টি নিয়ে আবারও তাদের কথা কাটাটির হয়।

ওই সময় কথা কাটাটির একপর্যায়ে বড় ভাই আদম আলী জিয়া টেইলারিং থেকে একটি ধারালো কেঁচি বের করে ছোট ভাই শাপলার বুকে ঢুকিয়ে দেয়। এতে শাপলা মিয়া গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading