দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান আর নেই

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান আর নেই

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩২

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট খন্দকার মুনীরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৭৩ বছর বছর বয়সী মুনীরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন সপ্তাহ ধরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয় বলে সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি হওয়ার পর দুই সাপ্তাহ আইসিইউতে রাখতে হয়েছিল মুনীরুজ্জামানকে। অবস্থার উন্নতি হওয়ায় কয়েক দিন আগে আইসিইউ থেকে কেবিনেও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে।

সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “মুনীর ভাই করোনা থেকে সেরে উঠেছিলেন। তবে করোনা পরবর্তী নানা জটিলতায় তিনি মারা যান।”

১৯৭০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতায় মুনীরুজ্জামানের সাংবাদিকতার শুরু। পরে রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম লেখক হিসেবে তিনি পরিচিতি পান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading