৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে ২৫ নভেম্বর
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৪
রেকর্ড ডেটের আগে বুধবার ২৫ নভেম্বর স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এইচ.আর টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার্স।
কোম্পানিগুলোর আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

