বিশ্বে করোনা আক্রান্ত ৬ কোটি ছাড়াল: জেএইচইউ

বিশ্বে করোনা আক্রান্ত ৬ কোটি ছাড়াল: জেএইচইউ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:১০

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী- বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে। এছাড়া করোনায় মৃতের সংখ্যা ১৪ লাখ ১৯ হাজারেরও বেশি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মোট ৬ কোটি ২ লাখ ৭৬ হাজার ৯৫১ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৪ লাখ ১৯ হাজার ৫৬৭ জন।

জেএইচইউ এর পরিসংখ্যান বলছে – এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৬ লাখ ৩৪ হাজার ৭৫২ ব্যক্তি।

গত বছর চীনের ‍উহানে প্রথম করোনা শনাক্ত হয়। পরে চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

এদিকে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা শনাক্তের পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যু।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৬২ হাজার ১৩২ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৯২ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬১ লাখ ১৮ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ১১৫ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading