বাফুফে সভাপতি করোনায় আক্রান্ত

বাফুফে সভাপতি করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থবারের সভাপতি।

মঙ্গলবার করোনা পরীক্ষার পর বুধবার (২৫ নভেম্বর) রাতে ‘কোভিড-১৯ পজিটিভ’ রিপোর্ট পেয়েছেন সালাউদ্দিন। তার করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল।

করোনা পজিটিভ হওয়ার আগেই বাফুফে সভাপতি তার শারীরিক অবস্থা খারাপের কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে তিনি বলেছিলেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। করোনা পরীক্ষা করতে দিয়েছি। ফল এখনও হাতে পাইনি। শরীরের ওপর নির্ভর করবে কাতার যেতে পারবো কিনা।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading