লালমনিরহাটে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

লালমনিরহাটে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাসের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী আহত হন। নিহতরা হলেন-উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ছেলে সাজেদুল ইসলাম (৩)।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, অটোরিকশাচালক বদিউজ্জামান স্ত্রী-সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে চৌধুরী মোড়ে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মঞ্জিলা বেগম নিহত হন। এতে আহত হন অটোরিকশার ছয় যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন।

আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading