ডমিনেজ স্টিলের লভ্যাংশ ঘোষণা

ডমিনেজ স্টিলের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫২

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকি ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৩ পয়সা। আগামী ৩১ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading