বাকৃবি থেকে যুবকের লাশ উদ্ধার

বাকৃবি থেকে যুবকের লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “রাতে আম বাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

“ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারে। তবে যাত্রী নাকি অটোচালক তা বুঝা যাচ্ছে না।”

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading