দিনাজপুরে ২২ দিনের শিশুকে কুপিয়ে হত্যা করলো বাবা

দিনাজপুরে ২২ দিনের শিশুকে কুপিয়ে হত্যা করলো বাবা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৪

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত এক বাবা তার ২২ দিনের শিশু ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাই গ্রামে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানান।

এ ঘটনায় প্রতিবেশীরা শিশুটির বাবা সুভাস চন্দ্র মহন্তকে (২৮) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সুভাসের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “মাদকাসক্ত সুভাস প্রায়ই টাকার জন্য তার স্ত্রী অনামিকাকে মারধর করত। সকালে সুভাস চন্দ্র ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলতে থাকে- আমি আমার বাচ্চাকে কেটে ফেলেছি। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে।”

এ ঘটনায় হত্যা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি ফকরুল জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading