তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে ৩ নিহত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১২
ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে তামিলনাড়ুতে তিন জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তামিলনাড়ুর কোদামবক্কমে ঘূর্ণিঝড় নিভার আঘাত হানে।
কয়েক ঘণ্টার মধ্যেই সাইক্লোন নিভার শক্তি হারিয়ে সাধারণ ‘ঘূর্ণিঝড়’-এ পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
উপকূলে আছড়ে পড়ার পর থেকে পুদুচেরি ও তামিলনাড়ুর উপকূল এলাকার জনজীবন বিপর্যস্ত। উপড়ে পড়েছে বহু গাছ। বৃষ্টিতে তলিয়ে গেছে বহু এলাকা। চলছে ক্ষয়ক্ষতির হিসেব।
এদিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে তামিলনাড়ুর কেন্দ্র সরকার।

