মুম্বাই হামলার ক্ষত কোনদিন ভুলবে না ইন্ডিয়া: মোদী

মুম্বাই হামলার ক্ষত কোনদিন ভুলবে না ইন্ডিয়া: মোদী

২০০৮ সালে ঠিক ১২ বছর আগে ২৬ নভেম্বর এই দিনে আতঙ্কে কেঁপে উঠেছিল গোটা ইন্ডিয়া। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) সংবিধান দিবসের ভাষণে সে কথা স্মরণ করিয়ে দিলেন । ২৬/১১ হামলার পিছনে তিনি সরাসরি দায়ী করেন পাকিস্তানকে।

তিনি বলেন, ‘‘২০০৮ সালের এই দিনটিতে পাক জঙ্গিরা মুম্বাই হামলা চালায়। সেদিন যাঁরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা। ইন্ডিয়া সেই ক্ষত কোনও দিনই ভুলতে পারবে না।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘‘বর্তমানে ইন্ডিয়া নতুন নীতি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। নতমস্তকে ইন্ডিয়ার সেই সব নিরাপত্তাকর্মীকে শ্রদ্ধা জানাই, যাঁরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন।’’

বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়াতেও ২৬/১১‘ট্রেন্ডিং’ চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে তাজ হোটেলের মালিক রতন টাটা, অভিনেতা রাহুল বসু থেকে ক্রিকেটার শ্রেয়স আইয়ার—সকলেই টুইট করেন।

অমিত শাহ টুইটে লেখেন, ‘২৬/১১ জঙ্গি হামলায় যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবার, আত্মীয়, বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাই। যাঁরা রুখে দিয়েছিলেন হামলা, সেই সব সাহসী নিরাপত্তাকর্মীকে স্যালুট।’

সেদিন অন্য অনেক জায়গার মতো টাটা কম্পানীর তাজ হোটেলেও ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। রতন টাটা বৃহস্পতিবার লিখলেন, ‘আমরা ভুলতে পারিনি। আতঙ্কের কথা মনে আছে। মনে আছে, সেদিন মুম্বাইবাসীর একসঙ্গে লড়াই করার কথাও’। সেই টুইটই শেয়ার করেই শোক জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাজীব শুক্ল,‘সত্যি! সবার এই দিনটির কথা মনে পড়ে’।

অভিনেতা রাহুল বসুর টুইট, ‘যেমন মহামারির মধ্যে বেঁচে থাকার এক ভয়ানক অভিজ্ঞতা মানুষের মনে রয়েছে, তেমনই প্রতিটি মুম্বাই মনে এক যোগ সূত্র তৈরি করেছে এই ২৬/১১ দিনটি। একটি ঘটনার এক যুগ কেটে গিয়েছে, আরেকটিও (মহামারি) নিশ্চিত কেটে যাবে’।

ক্রিকেটার শ্রেয়স আইয়ারের বক্তব্য, ‘২৬/১১ হামলার ভয়ঙ্কর রাত থেকে যাঁরা বাঁচিয়েছেন, সেই সব হিরোদের শ্রদ্ধা জানাই। যাঁদের আত্মীয় পরিজনেরা সেদিন প্রাণ হারিয়েছিলেন, তাঁদের জন্য রইল সমবেদনা’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading