ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫০

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৩১ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ব্রাক ব্যাংক ২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, ডিবিএইচ, মেট্রো স্পিনিং, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading