বাগেরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

বাগেরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:১০

বাগেরহাটের মোল্লাহাটে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ওই ছাত্রীকে সুজন হাওলাদার (২৩) নামে প্রতিবেশী এক যুবক ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এসে সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়।

পুলিশ জানায়, আটক সুজন মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাথী গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে এবং পেশায় কাঠ মিস্ত্রি।

ভুক্তভোগীর বাবা ভাঙ্গারি ব্যবসায়ী এবং প্রায় এক বছর আগে মেয়েটির মা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, ‘মেয়েটি বাড়িতে সন্ধ্যায় বই পড়ছিল। এ সময় ঘরে আর কেউ ছিল না। তখন প্রতিবেশী সুজন খাবারের লোভ দেখিয়ে মেয়েটিকে ডেকে পাশের পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।’

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সুজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading