রইলো বাকি দুই
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৮
৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় পদ্মা সেতুতে বসল ৩৯তম স্প্যান। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘টু-ডি’ নামে স্প্যানটি ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হয়। এর মাধ্যমে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হলো
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে ‘টু-ডি’ নামে স্প্যানটি পিলারের কাছে নেয়া হয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটে স্প্যানটি ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হয়।
দেওয়ান মো. আব্দুর কাদের জানান, ৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় ৩৯তম স্প্যানটি বসানো হলো। এখন আর মাত্র দুইটি স্প্যান বসানো বাকি রইলো। ডিসেম্বর মাসে ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১২ ও ১৩ নম্বর পিলারে ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে স্প্যান বাসানো ছাড়াও অন্যান্য কাজও এগিয়ে চলছে। এর মধ্যে সেতুতে এক হাজার ৮৪৮টি রেলওয়ে ও এক হাজার ২৩৮টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে।

