সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

উত্তরদক্ষিণ | রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৯

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭৩ কোটি ৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ২১ লাখ ২১ হাজারটি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ২২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ কোটি ৯৩ লাখ টাকা। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৩১ লাখ ৯৩ হাজারটি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৩ লাখ ৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, পাইওনিয়র ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ব্রাক ব্যাংক লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading