করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১৪ লাখ ৬৬ হাজার ছাড়াল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:০৫
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জনে। এছাড়া, এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৯ হাজার ১০৩ জনে।
জেএইচইউ’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪ লাখ ৭৬ হাজার ১৩৮ ব্যক্তি।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় ১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ২১৬ জন আক্রান্ত এবং ২ লাখ ৬৭ হাজার ৯৮৭ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৯৪ লাখ ৩১ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১২০ জনের।

