কাশ্মীর নিয়ে মুখ খুলেছে ওআইসি, বিব্রত ইন্ডিয়া

কাশ্মীর নিয়ে মুখ খুলেছে ওআইসি, বিব্রত ইন্ডিয়া

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৮

গত বছর পাঁচ অগাস্ট ইন্ডিয়ার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে। ৫৭টি মুসলিম দেশের জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের এক বৈঠকে ২৮ নভেম্বর সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়েছে যাতে বেশ শক্ত ভাষায় ৩৭০ ধারা বাতিলের নিন্দা করা হয়েছে।

এমনকি ঐ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্যও ইন্ডিয়াকে আহ্বান জানানো হয়েছে। একই সাথে ইন্ডিয়া-শাসিত কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওআইসির প্রস্তাবে।

কাশ্মীরে আইন বহির্ভূত হত্যা, তল্লাশি ও ঘেরাও অভিযান এবং শাস্তির কৌশল হিসাবে কাশ্মীরিদের বাড়ি-ঘর এবং ব্যক্তিগত সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া, সাধারণ মানুষের ওপর পেলেট বুলেট ছোড়া এবং ইন্ডিয়ান সৈন্যদের হাতের কাশ্মীরি নারীদের হেনস্থার নিন্দা করা হয়েছে।

ইন্ডিয়া যেভাবে কাশ্মীরে “আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে, আন্তর্জাতিক প্রস্তাব অগ্রাহ্য করছে” তার বিবেচনায় ভারতের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে ওআইসির প্রস্তাবে।

ওআইসি আবারো বলেছে, কাশ্মীর একটি অমীমাংসিত ইস্যু এবং নিজেদের ভাগ্য নির্ধারণে কাশ্মীরিদের অধিকারের বিষয়টি জাতিসংঘের এজেন্ডাতে থাকলেও গত ৭০ বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে।

ওআইসির প্রস্তাব নিয়ে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি জারী করা হয়েছে তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীর ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং আমরা সব সময় বলেছি ভারতের যে কোনো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলার কোনো এখতিয়ার ওআইসির নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading