লাভেলো আইসক্রিমের আইপিওর চাঁদা গ্রহণের সময়সূচি ঘোষণা

লাভেলো আইসক্রিমের আইপিওর চাঁদা গ্রহণের সময়সূচি ঘোষণা

উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২২

আইপিও’র আবেদনপত্র ও টাকা জমা নেওয়ার (Subscription) সময়সূচি ঘোষণা করেছে তৌফিকা ফুডস অ্যান্ড এ্গ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম)। আগামী ৩ জানুয়ারি আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়,ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। ফিক্সডপ্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

গত ১৫ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বিএসইসির ৭৪৪তম সভায় লাভেলো আইসক্রিমের আইপিওর অনুমোদন দেয়।

২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯)ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)ছিল ১২ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading