মাঝারি শৈত্যপ্রবাহে থাকবে ডিসেম্বর

মাঝারি শৈত্যপ্রবাহে থাকবে ডিসেম্বর

উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২৬

দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ডিসেম্বরের শেষের দিকে এক থেকে দুইটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বুধবার (২ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না।

এ দিকে গত অক্টোবর ও নভেম্বরেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। অক্টোবরে গভীর নিম্নচাপে পরিণত হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। নভেম্বরে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েনি। কেবল তাই নয়, চলতি বছরের অধিকাংশ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল।

ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর নদ-নদীগুলোতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে পারে। এই মাসে দেশে দৈনিক গড় সূর্য কিরণকাল ৪ থেকে ৫ ঘণ্টা থাকতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading