লভ্যাংশের বোনাস পাঠিয়েছে কেডিএস এক্সেসরিজ
উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৯
লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ৩০ নভেম্বর বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস। -অর্থসূচক

