লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০২ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকা লিমিটেড। কোম্পানিটির মোট ৪৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটি মোট ১ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৩০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ২৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ২৪ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৯৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস, নিটল ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনসিউমার কেয়ার, লাফার্জহোলসিম ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

