আমি রূপান্তরকামী, স্বীকার করলেন অস্কার মনোনীত ‘জুনো’ তারকা

আমি রূপান্তরকামী, স্বীকার করলেন অস্কার মনোনীত ‘জুনো’ তারকা

উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫৮

অস্কার মনোনীত ‘জুনো’ তারকা, এলেন পেজ এখন থেকে পরিচিত হবেন এলিয়ট পেজ নামে। মঙ্গলবার ( ১ডিসেম্বর) নিজের জীবনের অন্যতম সত্যি প্রকাশ্যে আনলেন এলেন। জানালেন, তিনি রূপান্তরকামী।

৩৩ বছর বয়সী অভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ”এটা একটা অদ্ভুত ভালোলাগা। এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কী দুর্দান্ত একটা ভালোলাগা যে, আমি যা সেটাকেই মেলে ধরতে পারছি। আমার আসল সত্ত্বা এটা”।

এলিয়ট পেজ আরও লেখেন,” আমি ট্রান্সজেন্ডার কমিউনিটির বহু মানুষজনের দ্বারা ভীষণরকমভাবে অনুপ্রাণিত। তোমাদের সকলকে সাহসের জোগানোর জন্য ধন্যবাদ। তোমাদের প্রয়াস আমাকে অনুপ্রাণিত করে তোলে।”

প্রসঙ্গত ২০১৪ সালেই নিজেকে সমকামী হিসাবে ঘোষণা করেছিলেন এলিয়েট পেজ। ২০১৮ সালে তিনি নৃত্যশিল্পী এমা পোর্টনারকে বিয়ে করেন।

প্রসঙ্গত, বহুবছর থেকেই এলজিবিটি কমিউনিটির অধিকার সম্পর্কে সরব হয়েছিলেন এলেন। বহু সিনেমার তিনি সমকামীর চরিত্রে অভিনয়ও করেছেন। ২০০৭ সালে জুনো ছবিতে তিনি অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় অভিনয় করেন, যা তাকে অস্কার মনোনয়ন এনে দিয়েছিল। ২০১০এ লিওনার্দো ডিক্যাপ্রিও-র বিপরীতে ইনসেপশন ছবিতে দেখা যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading