দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০২ ডিসেম্বর) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

বুধবার কোম্পানিটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্রমতে, বুধবার কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৬ বারে ৩৯ লাখ ৭৭ হাজার ৪৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৯ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৮১ বারে ১৩ লাখ ৪১ হাজার ৯১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ টাকা। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড। কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, মিরাকল ইন্ডাস্ট্রিজ, কাশেম ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, দ্য পেনিনসুলা চিটাগং, রিজেন্ট টেক্সটাইল ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading