সূচকের উত্থানে সপ্তাহ শেষ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে বৃহস্পতিবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৮ কোটি ৪৩ লাখ টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৮৪১ কোটি ৭ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, দর কমেছে ৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading