হুতিদের হাতে বন্দি বাংলাদেশি ৫ নাবিকের মুক্তি

হুতিদের হাতে বন্দি বাংলাদেশি ৫ নাবিকের মুক্তি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩৪

প্রায় ৯ মাস ইয়েমেনের সানায় হুতিদের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাবিক মুক্তি পেয়েছেন। ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা অবস্থায় আটক হন তারা। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। তাদের এডেনে নিয়ে আসা হচ্ছে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। সাথে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে। আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (IOM) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌছাবেন বলে আশা করা যাচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading