প্রকাশ হচ্ছে নিশো আল মামুনের ‘জোছনায় ফুল ফুটেছে’

প্রকাশ হচ্ছে নিশো আল মামুনের ‘জোছনায় ফুল ফুটেছে’

উত্তরদক্ষিণ | বৃহস্পিতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২৩

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে ডিসেম্বরে প্রকাশ হচ্ছে নিশো আল মামুনের স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘জোছনায় ফুল ফুটেছে’। গ্রন্থটি প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর ।

‘জোছনায় ফুল ফুটেছে’ গ্রন্থে লেখক, কবি ও কথাসাহিত্যিক নিশো আল মামুন তার স্মৃতিচারণ শৈল্পিক ভাবে উপস্থাপন করেছেন। এক ফাল্গুন মাসে আমি গ্রামের বাড়িতে গিয়েছি। রাতে অপূর্ব জোছনায় পৃথিবী ভেঙ্গে পড়ছে। শত শত নক্ষত্ররাও জেগে উঠেছে। পৃথিবী তার সমস্ত সৌন্দর্যের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। জানালা খুলে বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল গভীর রাতে। দরজা খুলে নিঃশব্দে আঙিনায় এসে দাঁড়িয়েছি। জোছনায় গাছপালা প্লাবিত।

আমের মুকুল আর বাতাবি লেবু শাদা ফুলের গন্ধে মন পাগল করে তুলছে । কোন এক প্রান্ত থেকে হুতুম পেঁচার ডাক ভেসে আসছে-হুদ হুদ হুতুম হুদ। অদ্ভুত এবং একরকম ভয় জাগানিয়া শব্দ। জোছনা, গন্ধ সব মিলিয়ে বিচিত্র একটা পরিবেশ তৈরি হয়েছে। আমার মন হু হু করে উঠছে। মনে হচ্ছে শব্দ করে কেঁদে উঠি।সুন্দর এই পৃথিবীতে একদিন আমি থাকব না। কিন্তু পৃথিবী তার সমস্ত রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আম গাছের ডালের ভিতর দিয়ে অবাক জোছনার কি রহস্য! মুগ্ধ হয়ে দেখছি। মনে হচ্ছে- জোছনায় যেন ফুল ফুটেছে।

গ্রন্থটি লেখার অনুভূতি বলতে গিয়ে লেখক নিশো আল মামুন দৈনিক উত্তরদক্ষিণকে বলেন, ‘বইটি লেখার সময় আমাকে এক ধরনের আনন্দ বেদনার স্মৃতি ঘিরে ধরেছিল । এখানে তেরটি গল্প আছে। বইটি পড়ার সময় আপনাকেও এক ধরনের আনন্দ-বেদনার স্মৃতি প্রজাপতির মতো ঘিরে ধরবে । মনে হবে এটি আপনার নিজের জীবনের গল্প। আশা করছি বইটি পড়ে আমার লেখা সম্পর্কে পরিচিত হয়ে আমাকে ভালোবাসার ফ্রেমে বন্দি করবেন।’

উল্লেখ্য, ‘জোছনায় ফুল ফুটেছে’ স্মৃতিচারণ মূলক গ্রন্থটি কবি ও কথাসাহিত্যিক নিশো আল মামুন ১২তম গ্রন্থ। অন্যান গ্রন্থ যথাক্রমে, অমীমাংসিত সমাপ্তি, ভোরের ঝরা ফুল, জোছনার বিয়ে, নিখিলের নায়ক, নীল আকাশের নিচে, গৃহত্যাগী জোছনা, কাছে দূরে, শেষ স্পর্শ, সুখের গহীনে শোক, নীল স্বপ্ন, জোছনায় ফুল ফুটেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading