টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৫

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কুরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন।

ওসি মোজাফর হোসেন বলেন, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরণী এলাকায় বিকল হয়ে যায়। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জন মারা যান। নিহতরা সবাই বাসের যাত্রী বলেও তিনি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading