হৃতিকের নতুন সিনেমা ‘ফাইটার’

হৃতিকের নতুন সিনেমা ‘ফাইটার’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৯

বলিউড সুপারস্টার হৃতিক রোশনের নতুন সিনেমা ‘ফাইটার’। সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ‘ফাইটার’ শিরোনামে নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল এই জুটির তৃতীয় সিনেমা।

এক সূত্রের বরাত দিয়ে বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ বর্তমানে বলিউড কিং খান শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। এরপর বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে ‘ফাইটার’ সিনেমার কাজ শুরু করবেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, লকডাউনের সময় সিনেমাটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলেছে। সিনেমাটির গল্প শোনানোর পর হৃতিকও সেটি পছন্দ করেছেন। সিনেমায় এরিয়াল অ্যাকশন থ্রিলারে চমক দেখাবেন হৃতিক।

সূত্রটি আরো জানিয়েছে, পরিকল্পনা অনুসারে যদি সব ঠিক থাকে তাহলে ২০২২ সালের শুরুতে শুটিং শুরু হবে‘ফাইটার’এর। আর মুক্তি পেয়ে যাবে ২০২২ সালেই। এরপর হৃতিক তার আলোচিত ‘ক্রিশ ৪’ সিনেমার শুটিং শুরু করবেন। আর ‘ওয়ার ২’ সিনেমার কাজ শুরু হতে বেশ সময় লাগবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading