নাগরিকদের উৎসাহী করতে টিকা নেবেন রানি এলিজাবেথ
উত্তরদক্ষিণ | রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪৯
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা নেবেন। আগামী সপ্তাহ থেকে সেখানে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের পর এ ঘোষণা আসলো।
ব্রিটেনের মেইল অন সানডে পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও তাঁর স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ তাদের বয়স এবং প্রচলিত চিকিৎসা নিতে না পারার কারণে আগাম স্বাস্থ্য সুরক্ষার কারণে শুরুতেই টিকা পাচ্ছেন। তাঁদের প্রতি পক্ষপাত দেখানো হচ্ছে না।
ব্রিটিশ সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, তথাকথিত অ্যান্টি-ভ্যাক্সেক্সাররা ভ্যাকসিন গ্রহণে নিরুৎসাহিত করতে পারে এমন আশঙ্কার মধ্যে লোকদের ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়ররা এই ভ্যাকসিন গ্রহণ করতে যাচ্ছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা বয়স ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে এমন লোকদের ভ্যাকসিন গ্রহণে অগ্রাধিকার নির্ধারণ করেছেন। বৃদ্ধাশ্রমে থাকা লোকদের, তাদের সেবাকারীদের প্রথমে এই টিকা দেওয়া হবে। এরপরেই ৮০ বছরের অধিক বয়স্ক এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে।
ব্রিটেন ৪ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। প্রাথমিকভাবে ৮ লাখ ডোজ পাওয়া গেছে। আগামী সপ্তাহে টিকাদান কার্যক্রম শুরু হবে।

