দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার
উত্তরদক্ষিণ | সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১১
জার্মানির ফ্রাঙ্কফুড থেকে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। আশঙ্কার জেরে সরানো হয়েছে ১৩ হাজার বাসিন্দাকে।
রবিবার (৬ ডিসেম্বর) সেই না ফাটা বোমাটিকে নিষ্ক্রিয় করে বিশেষজ্ঞরা।
জানা গেছে, ফ্রাঙ্কফুডের একটি নির্মায়মাণ এলাকায় ৫০০ কেজি (১,১০০ পাউন্ড) এর ওই ব্রিটিশ বোমা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে এখবর জানা গিয়েছে।
উল্লেখ্য এর আগে মাত্র মাস দুয়েক আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা উদ্ধার হয় পোল্যান্ডের সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায়। তখনও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ৭৫০ লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ওই বোমাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহৃত একটি টলবয় বোমা। যার ওজন ৫৪০০ কেজি। এই বোমার মধ্যে মোট ২৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট।
জানা গিয়েছে, নৌবাহিনীর আধিকারিকেরা যখন এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল সেসময় এটি বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্থ হননি। নৌবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ঐ বোমাটিকে বিস্ফোরণের জন্য জলের তলায় ১২ মিটার গভীরে নেওয়া হচ্ছিল। তবে জলের মধ্যেই সেটির বিস্ফোরণ ঘটে।

