শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ আবুল খায়ের জানান, রবিবার (৬ ডিসেম্বর) রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। পরে করোনা টেস্টের জন্য মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। রবিবার (৬ ডিসেম্বর) রাতে তার পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও জানান, মন্ত্রী বাসায় আইসোলেশনে রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading