বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

উত্তরদক্ষিণ | সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দুটি মামলার আবেদন জমা পড়েছে আদালতে। এর মধ্যে একটি মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতেই মামলা দুটির আবেদন করা হয়।

এর মধ্যে একটি মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, অন্যটির বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে রবিবার (০৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাওলানা মামুনুল হক ও জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলার অনুমতি চেয়ে আবেদন করেন ‍সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. জিশান মাহমুদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading