দুর হোক ধর্মান্ধতা

দুর হোক ধর্মান্ধতা

আসিফ খন্দকার

উত্তরদক্ষিণ | সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৪

পুণ্যের খোঁজে ব্যাকুল হয়ে-
করে উপাসনালয়ে তালাশ,
চেয়ে দেখেনা মুখ থুবড়ে পড়া-
প্রতিবেশী বন্ধুর লাশ।

বন্ধু সে যে বিধর্মী ছিল-
মানতও সে দেবতা,
মনুষ্যত্ব ছাপিয়ে ধর্মের ঢাক-
কোথায় মানবতা?

ধর্মের নামে রক্ত ঝরানও-
সমাজে প্রতিবন্ধকতা,
যুগের পরে যুগ কেটে যায়-
যায়না ধর্মান্ধতা।

মৌলবাদী, গোড়া হিন্দু আজ-
ধর্মের কাণ্ডারি,
প্রকৃত মুসলিম, শান্তিপ্রিয় হিন্দু-
কখনো করেনা বাড়াবাড়ি।

বাংলাদেশের জন্মানোর জন্য-
বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য,
আজ লেবাসধারী ধার্মিকরা-
ভাঙছে তার ভাস্কর্য।

এত জেহাদি, এত ধার্মিক-
ভাস্কর্যের বিরুদ্ধে হুংকার,
পাইনা তো তাদের যখন হয়-
ছোট্ট ছেলেটার বলাৎকার।

কোনও ধর্মই অশান্তি চায়না-
চায়না নৃশংসতা,
দেশকে বাঁচুক ধর্মের শান্তি ছড়াক,
দুর হোক ধর্মান্ধতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading