মারা গেছেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৪
উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ মারা গেছেন। তাবারে দেশটির প্রথম বাম পন্থী নেতা যিনি দু’দফা দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রবিবার ( ৬ ডিসেম্বর) তিনি বাড়িতে মারা যান। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।
এক বিবৃতিতে তার তিন সন্তান আলভারো, জাভিয়ের ও ইগনাসিও ভাসকুয়েজ বলেন, গভীর বেদনার সাথে আমরা আমাদের প্রিয় পিতার মৃত্যুর কথা ঘোষণা করছি।
তাবারেকে শেষ বিদায় জানাতে হাজার হাজার লোক মন্টিভিডিওর রাস্তায় নেমে আসে। এ সময় সন্তানরা তার কফিন বহন করছিল।
তাবারে ভাসকুয়েজ ২০০৫ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর পর ২০১৫ সালে তিনি পুনরায় প্রেসিডেন্ট হন এবং চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ক্ষমতায় থাকেন।
তাবারে তার দেশকে এগিয়ে নিতে অনেক সংস্কার মূলক পদক্ষেপ নেন। ল্যাটিন আমেরিকার এ দেশটিতে ২০০৬ সালে প্রকাশ্যে তিনি ধূমপান নিষিদ্ধ করেন। এ উদ্যোগ ল্যাটিন আমেরিকায় প্রথম এবং বিশ্বে পঞ্চম।

