আমেরিকায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১

আমেরিকায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০৩

আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে ওয়েস্ট ভার্জিনিয়ার বেল শহরের ওই কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন রাসায়নিক কোম্পানি কেমওরস এক বিবৃতিতে জানিয়েছে, বেলে কেমওরস কোম্পানির জায়গা ভাড়া নেওয়া অপটিমা কেমিক্যাল কোম্পানির কারখানায় রাত ১০টার পর (স্থানীয় সময়) ঘটনাটি ঘটেছে।

ঘটনার পরপরই বেলের স্থানীয় কাউন্টির কর্মকর্তারা কারখানাটির চারপাশে দুই মাইল ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্র্রত্যেককে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন, কয়েক ঘণ্টা পর নির্দেশটি প্রত্যাহার করা হয়।

কানওয়া কাউন্টি কমিশন এক বিবৃতিতে বলেছেন, “জরুরি কর্মীরা পরিস্থিতি পর্যালোচনা করে বিপদ কেটে গেছে সঙ্কেত দেওয়া যেতে পারে বলে নিশ্চিত হন”।

বাড়িতে অবস্থান করার নির্দেশ প্রায় দুই হাজার লোকের ওপর কার্যকর হয়েছিল বলে কানওয়া কাউন্টি কমিশনের ব্যবস্থাপক জেনিফার হেরাল্ড জানিয়েছেন।

কানওয়া কাউন্টি কমিশনার কেন্ট কার্পার জানিয়েছেন, বিস্ফোরণের কারণ ক্লোরিন মিশ্রিত শুষ্ক ব্লিচ ও মেথানল রাসায়নিক বলে বিশ্বাস কর্মকর্তাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading