না ফেরার দেশে ইতালির ফুটবল কিংবদন্তি পাওলো রসি

না ফেরার দেশে ইতালির ফুটবল কিংবদন্তি পাওলো রসি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৩:৪২

না ফেরার দেশে চলে গেলেন ৬৪ বছর বয়সী ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন তিনি।

রসির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। স্ত্রী ফেদেরিকা কেপেলেতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রয়াত স্বামীর সঙ্গে একটি ছবি দিয়ে ইতালিয়ান ভাষায় লিখেছেন, ‘বিদায় চিরতরে।’

পাওলো রসির স্ত্রী অবশ্য ইতালিয়ান কিংবদন্তির মৃত্যুর কারণটি জানাননি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে এসেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সাবেক এই ফুটবলার।

১৯৮২ সালে স্পেনে দলকে বিশ্বকাপ জেতানো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় ছিলেন রসি। তার হ্যাটট্রিকেই ফেবারিট ব্রাজিলকে সেবার বিদায় করে দিয়েছিল ইতালি, যে ম্যাচটিকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসেই অন্যতম সেরা ম্যাচ মনে করা হয়।

ক্লাব ফুটবলে প্রয়াত এই স্ট্রাইকার সবচেয়ে বেশি খেলেছেন ভিসেনজার হয়ে। সিরিআর দল জুভেন্টাস আর এসি মিলানের হয়েও মাঠ মাতিয়েছেন রসি। ক্লাবে ২৫১ ম্যাচে করেছেন ১০৩ গোল, জাতীয় দলে ৪৮ ম্যাচে ২০টি।

আশির দশকে অবসরে যাওয়ার পর ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করেছেন স্কাই, মিডিয়াসেট এবং রাইয়ের মতো টিভি চ্যানেলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading