৯০০ কোটির ঘর ছাড়াল ডিএসই’র লেনদেন

৯০০ কোটির  ঘর ছাড়াল ডিএসই’র লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৫

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ১৩.৪৮ শতাংশ লেনদেন বেড়ে ৯০০ কোটির ঘর অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১১১ কোটি ২৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৮২৫ কোটি ৩১ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৮ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading