মডেলিংয়ে আত্মপ্রকাশ করলেন স্টিভ জবসের মেয়ে

মডেলিংয়ে আত্মপ্রকাশ করলেন স্টিভ জবসের মেয়ে

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫১

উদ্ভাবক, ডিজাইনার ও অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবসের মেয়ে ইভ জবস মডেলিংয়ে নাম লিখিয়েছেন। গ্লোসিয়ার প্লেফুল হলিডে বিউটি ক্যাম্পেইন দিয়ে মডেলিংয়ের দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ফটোশুটের ছবি প্রকাশ করেছেন ২২ বছর বয়সি ইভ। এতে দেখা যায়, বাথটাবে বসে আছেন তিনি। তার গলায় স্বর্ণের গহনা। ঠোঁটে গ্লোসিয়ারের লিপ গ্লোস দিচ্ছেন। চোখের নিচের অংশে আই মাস্ক দেওয়া। অপর ছবিতে দেখা যায় বাথটাবে তার হাতে ওয়াইন গ্লাস।

গ্লোসিয়ার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এমিলি ওয়েজকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশনে ইভ জবস লিখেছেন, ‘এমিলি ওয়েজ ও গ্লোসিয়ারের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অনেক ধন্যবাদ। কালেকশনগুলো পরখ করে দেখুন।’

স্টিভ জবস ও লরেন পাওয়েল দম্পতির তিন সন্তান— ছেলে রিড (২৯) এবং দুই মেয়ে এরিন (২৫) ও ইভ (২২)। স্টিভ জবসের মেয়ে হওয়া সত্ত্বেও নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন ইভ। তবে অশ্বরোহী হিসেবে বিশেষ খ্যাতি আছে তার। ২৫ বছরের নিচে সেরা পাঁচ অশ্বারোহীদের একজন তিনি।

ইভ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২১ সালে তার স্নাতক শেষ হবে বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading