চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল যারা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২১
শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের গ্রুপ পর্বে লড়াই। বুধবার শেষ দিনে এসে নক আউট পর্ব নিশ্চিত করেছে বেশ কিছু দল। এছাড়া টুর্নামেন্টের আট গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স ও রানার্সআপ হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে মোট ১৬টি দল দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে।
সবমিলিয়ে ১৬টি দল চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উত্তীর্ণ হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ম্যানচেস্টার সিটি গ্রুপ পর্বে যুগ্মভাবে রেকর্ড ১৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠেছে। এছাড়া রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
নক আউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী সোমবার। তার আগে একনজরে দেখে নিন চূড়ান্ত হওয়া ১৬টি দল :
রিয়াল মাদ্রিদ (স্পেন), বার্সেলোনা (স্পেন), অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন), সেভিয়া (স্পেন), বায়ার্ন মিউনিখ (জার্মানি), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), লাইপজিগ (জার্মানি), বরুশিয়া মনশেনগ্লাডবাখ (জার্মানি), লিভারপুল (ইংল্যান্ড), চেলসি (ইংল্যান্ড), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আতালান্তা (ইতালি), জুভেন্টাস (ইতালি), লাৎসিও (ইতালি), পোর্তো (পর্তুগাল) ও পিএসজি (ফ্রান্স)।

