সিরাজগঞ্জে সার্কাসের অসুস্থ হাতির মৃত্যু

সিরাজগঞ্জে সার্কাসের অসুস্থ হাতির মৃত্যু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২১

সিরাজগঞ্জ সদরে সার্কাসের অসুস্থ এক হাতির মৃত্যু হয়েছে। সীমান্ত বাজার এলাকায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে হাতিটি মারা যায়। মৃত হাতিটিকে দেখার জন্য দিনভর মানুষের ঢল নামে।

হাতির মাহুত সোহেল রানা জানান, শরীরে টিউমার থাকা কিং স্টার সার্কাসের হাতিটির প্রায় ১৫ দিন আগে রাজশাহী বনবিভাগের সহযোগীতায় চিকিৎসা করা হয়। এতে প্রাণীটি কিছুটা সুস্থ হলে ৩-৪ দিন আগে সিরাজগঞ্জ হয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয়া হয়।

সকালে সীমান্ত বাজার এলাকায় পৌঁছে হাতিটি অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যায় হাতিটি।

হাতির মালিক আব্দুল জলিল বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে সার্কাস বন্ধ হয়ে যায়। এ কারণে হাতিটি বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভাড়া দেয়া হতো। হাতিটি মারা যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিতেশ চন্দ্র রায় জানান, হাতির মালিক বন বিভাগের লাইসেন্সধারী হলে প্রাণিসম্পদের চিকিৎসকদের মাধ্যমে এর মৃত্যুর কারণ জানা যাবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানা ও জাদুঘর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা শুক্রবার ঘটনাস্থলে আসতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading